1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin

শিক্ষার্থীদের আন্দোলন করার আগে ডিবেট করার আহবান জানালেন শিক্ষা মন্ত্রী

  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

শিক্ষার্থীদের আন্দোলন করার আগে ডিবেট করার আহবান জানালেন শিক্ষা মন্ত্রী
অনলাইন ডেস্ক:
শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন কর। আর যদি মনেই কর, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেওয়া যায় না।
তিনি বলেন, অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এ দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।
এছাড়া এসএসসির ফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শূন্য পাশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী কাজ করছেন। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার।
এছাড়া প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচি ৫ শতাংশ দারিদ্র্য বিমোচন, হ্রাস করবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.