1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে ছেলে-মেয়ে’কে উচ্চ শিক্ষিত বানিয়ে ৫৪বছর বয়সে করলেন এসএসসি পাস এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না: এনসিপির হুঁশিয়ারি মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে দুজন নিহত সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উদ্দোগে প্রতিবাদ ও মানববন্ধন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান।

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক:
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে রীতিমতো। গেল বারের তুলনায় পাসের হার কমেছে প্রায় ৬ শতাংশ। এদিকে জিপিএ-৫ এর সংখ্যাও কমে গেছে বেশ।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেখানে উঠে আসে এই তথ্য।পরীক্ষায় পাসের হার কমে যাওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না।’
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষকরা খাতা মূল্যায়ন ও নম্বর প্রদানে এবার কঠোর অবস্থান নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া গেলেও নম্বর দেওয়ার ক্ষেত্রে তেমন উদারতা দেখানোর সুযোগ নেই।

এ বছর গড় পাসের হার আগের বছরের তুলনায় নিম্নমুখী। পরিসংখ্যান বলছে, শূন্য শতাংশ পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার শূন্য পাসের প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ৫৭টিতে, গত বছর যা ছিল ৪৮টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা এবার ২২৬টি, যেখানে ২০২৫ সালে ছিল মাত্র ৮৬টি। কারিগরি শিক্ষা বোর্ডে গত বছর কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের হার না থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯টিতে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.