1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে দুজন নিহত সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উদ্দোগে প্রতিবাদ ও মানববন্ধন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান। হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত। ঠিকাদারি কাজের জন্য ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতাকে শোকজ অচল ঢাকার একাংশ:শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের আত্মহত্যা কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ আটক এক

এইচএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে সিসিটিভি ও ‘বডি ওর্ন ক্যামেরা’

  • আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩০৯ জন দেখেছেন

এইচএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে সিসিটিভি ও ‘বডি ওর্ন ক্যামেরা
অনলাইন ডেস্ক:
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবার কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের জন্য বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নকল প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় এমন প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার এই সার্বিক প্রস্তুতি ও বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষা মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এই বছরই প্রথম ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপন করা হয়েছে একটি ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’, যেখান থেকে বসে দেশের যেকোনও প্রান্তের যেকোনও কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের শরীরে থাকবে ‘বডি ওর্ন ক্যামেরা’, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নকল প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীর তথ্য
২০২৬ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১১৮৬৪৬১জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে তার মধ্যে ৭৯৪৪৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৯১৯৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ দশমিক ৪ শতাংশ।

২০২৬ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম প্রথম বর্ষে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) এক লাখ ৩৯ হাজার ৯২৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে তার মধ্যে ৭৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৬১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ দশমিক ৭ শতাংশ।
২০২৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (ভোকেশনাল) (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) এক লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে তার মধ্যে ৭৫ হাজার ১৯৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৯০ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ দশমিক ৫৮ শতাংশ।

 

 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.