কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
- কুষ্টিয়ায় গলাই ফাশ নিয়ে ব্রাজিল
সমর্থকের আত্মহনের ঘটনা ঘটে গেছে।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে রতন (১৯) গলাই ফাস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে।এসময় বাড়ির লোকজন তার সাড়া না পেয়ে ঘরের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষন করেন।
সংবাদ পেয়ে কুমারখালী থানার তদন্ত অফিসার আমিরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং পরিবার ও স্থানীয়রা লাশের ময়না তদন্ত ছাড়াই দাফন করার প্রস্তাব করেন।
এসময় তার মৃত্যু নিয়ে কোন আপত্তি না হওয়ায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করে।
সর্বশেষ নিহতের দাফনের প্রস্ততি চলছিলো বলে জানা গেছে। নিহত রতনের দুই মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
Leave a Reply