মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই
অনলাইন ডেস্ক:
মক্কা চুক্তি’ বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি যৌথ ব্যবস্থা এবং এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, এই চুক্তিতে যোগদানের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রুমিন ফারহানা তাঁর প্রশ্নে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া এই চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও সুবিধার বিষয়টি জানতে চান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে। তবে এতে যুক্ত হওয়ার বিষয় নির্ভর করছে চুক্তিভুক্ত দেশগুলোর সিদ্ধান্তের ওপর। তারা বাংলাদেশকে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
খলিলুর রহমান আরও উল্লেখ করেন, চুক্তির খুঁটিনাটি ও ভালো-মন্দ নিয়ে আলোচনার সময় এখনো তৈরি হয়নি। তবে এটি স্পষ্ট যে, এটি মুসলিমদের নিজেদের সুরক্ষা ব্যবস্থা। তাই এটি নিয়ে বাইরের কারও উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
Leave a Reply