1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু

  • আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৪১ জন দেখেছেন

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু

মোঃ জাহিদুল হক জাহিদ,সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া আদর্শ গ্রাম পুনর্বাসন এলাকায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমের দুই দিন পর মো. নজরুল ইসলাম (৫৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. শফি*র বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত নজরুল ইসলাম বনবাড়িয়া আদর্শ গ্রাম এলাকার মো. আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ গত বৃহস্পতিবার ২৭ আগস্ট রাত ৯টার দিকে নজরুল ইসলাম বনবাড়িয়া আদর্শ গ্রাম এলাকা থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথে আদর্শ গ্রামের নুর ইসলাম চা স্টলের সামনে পৌঁছালে চর পাইকপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. শফি তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
নিহতের মেয়ের ভাষ্য, কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরে শফি। সে আমার বাবাকে দেখেই বলে ‘তুই আমাকে ধরিয়ে দিয়েছিস’। এই কথা বলেই দা ও লাঠি দিয়ে বাবার উপর হামলা চালায়।
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।
পরিবারের অভিযোগ, হামলার পরপরই নজরুলকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে এলাকার মাতব্বর আলতাফ ও গুটু শিকদার বাধা দেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে বিচার করে দেওয়ার আশ্বাস দেন।
কিন্তু শনিবার ২৯ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
পরিবারের দাবি, হামলার পরপরই হাসপাতালে নেওয়া হলে হয়তো তার জীবন বাঁচানো সম্ভব হতো।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর মাতব্বর বলেন, “আমরা ইতোমধ্যে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলার প্রকৃত কারণ ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.