1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৭৪ জন দেখেছেন

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন।

মোঃ জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সকালে সিরাজগঞ্জ সদরের ধানবান্ধি মতি সাহেবের ঘাটে সর্বস্তরের জনগণের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “হাজী আব্দুস সাত্তার একজন সৎ, নীতিবান ও সমাজসেবী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, “সিরাজগঞ্জের উন্নয়ন ও জনসেবায় হাজী আব্দুস সাত্তারের অবদান অনস্বীকার্য। তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সিরাজগঞ্জবাসী মেনে নেবে না। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.