জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু
মোঃ জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জনতার মেয়র পদপ্রার্থী, সিরাজগঞ্জ পৌরসভা
সিরাজগঞ্জের মাটির সন্তান মোঃ সাইদুর রহমান বাচ্চু। ছাত্রজীবন থেকেই তিনি ন্যায়-নীতির ধ্বজাধারী । অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী সত্ত্বার কারণে ছাত্রাবস্থা হতেই রাজনীতিতে তার পদচারণা।
দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় তিনি হয়েছেন প্রতিপক্ষের নিপীড়নের শিকার। জেল-জুলুম, মিথ্যা মামলা ও শারীরিক হামলা তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতাই তাকে করেছে আরও অবিচল, আরও দৃঢ়চেতা।
তার অকুতোভয় নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কারণে তিনি অর্জন করেছেন দলের সর্বোচ্চ আস্থা। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিরাজগঞ্জ পৌরসভার
জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতেই তিনি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদে জনতার প্রার্থী হিসেবে নিজেকে উৎসর্গ করেছেন।
তার ঘোষিত অঙ্গীকার:
মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরী গঠন
আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রসার
পরিচ্ছন্ন, আলোকিত ও ডিজিটাল পৌরসভা বিনির্মাণ ও
বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
তিনি বিশ্বাস করেন, “একটি আদর্শ পৌরসভাই পারে স্থানীয় নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে”।
তার রাজনীতির মূলমন্ত্র “জনগণের কল্যাণ”। সিরাজগঞ্জ সদরকে তিনি একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিবেদিতপ্রাণ কর্মী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক।
ত্যাগ, তিতিক্ষা ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা মোঃ সাইদুর রহমান বাচ্চুকে সিরাজগঞ্জের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। তিনি শুধু একজন নেতা নন, তিনি সিরাজগঞ্জবাসীর আগামীর স্বপ্ন ও ভরসার প্রতীক।
Leave a Reply