1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

অচল ঢাকার একাংশ:শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪০২ জন দেখেছেন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ
ডেইলি নিউজ আপডেট ডেস্ক:

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে কটূক্তি করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু হয়।
শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচির কারণে রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাবসহ বেশ কিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে ঢাকার একাংশ কার্যত অচল হয়ে পড়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও উত্তরা ছাড়াও মিরপুরেও আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। ঢাকার বাইরেও রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরের বোর্ডগুলোর সামনে বড় কোনো জমায়েতের খবর পাওয়া যায়নি।

 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.