1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান।

  • আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৩৭ জন দেখেছেন

মোঃ জাহিদুল হক সিরাজগঞ্জ:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় উপস্থিতির কারণে শামীম খান ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দিয়ে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় থেকেই ছাত্রসমাজের অধিকার আদায় এবং বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং জনগণের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শামীম খান। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত রাখা, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসনীয়।
এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং সবসময় মানুষের পাশে থাকার মানসিকতার কারণে তিনি আবারও উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।
স্থানীয়দের মতে, শামীম খান নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন এবং তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা তাকে বিজয়ের দিকে এগিয়ে নিতে পারে।
সবকিছু বিবেচনায় রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে শামীম খান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.