1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin

খাবারের লোভ দেখিয়ে ৬০ বছরের ভবঘুরে বৃদ্ধাকে ধর্ষণ

  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

খাবারের লোভ দেখিয়ে ৬০ বছরের ভবঘুরে বৃদ্ধাকে ধর্ষণ, আটক ২
অনলাইন ডেস্ক:
খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দুইজনকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ভবঘুরে প্রতিবন্ধী ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।এ ঘটনায় আটককৃতরা হলেন- ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার (৩৮) ও সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক (৫০)।
ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারীকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ওই নারী।
ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং ঘটনার তদন্ত শুরু করে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী ঘটনার আগে হাসপাতালে ভর্তি রোগী ছিলেন না। অসহায় ভবঘুরে এই হিসেবে বৃদ্ধা প্রায়ই হাসপাতালে আসেন খাবারের জন্য। কিছুদিন থেকে আবার চলে যান, আবার আসেন। তিনি চোখে দেখতে পান না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সিসিটিভির ফুটেজ দেখে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও অভিযান চলছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.