1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে দুজন নিহত সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উদ্দোগে প্রতিবাদ ও মানববন্ধন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান। হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত। ঠিকাদারি কাজের জন্য ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতাকে শোকজ অচল ঢাকার একাংশ:শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের আত্মহত্যা কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ আটক এক

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের কারাদণ্ড

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৯১ জন দেখেছেন

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের কারাদণ্ড

সাইফুল ইসলাম: কুষ্টিয়া শহরের উত্তর চর আমলাপাড়া ও চর কুঠিপাড়া সংলগ্ন গড়াই নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, গতকাল রাতে কুষ্টিয়া সদর ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী তৌহিদকে গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়দের ভাষ্য, উত্তর চর আমলাপাড়া থেকে চর কুঠিপাড়া পর্যন্ত গড়াই নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগে চর থানাপাড়া থেকে চর মিলপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, বেড়িবাঁধসংলগ্ন এলাকার বিপুলসংখ্যক তরুণ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে, যা সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন পর পুলিশের চলমান অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.