1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে‘সমকামিতার’অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল

  • আপডেট সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭০ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে‘সমকামিতার’অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আবার ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থীর সিট বাতিল
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তাঁদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

(কর্টুনছবি)
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান আজ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।’

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ গতকাল রাতে বিষয়টি জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাঁদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।যোগাযোগ করা হলে অভিযোগ ওঠা এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ‘ট্রমার’ মধ্যে আছেন। এ বিষয়ে কথা বলতে তিনি ইচ্ছুক নন।

অভিযোগ ওঠা আরেক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তিনি কোনো সাড়া দেননি।
এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা তাঁর দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.