1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৬৬ জন দেখেছেন

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
অনলাইন ডেস্ক:
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
‎পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

(ছবি:সংগৃহীত)
‎
‎অভিযোগে বলা হয়, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে তার খালার কাছে রেখে যান।এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যায়।
‎
‎পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
‎

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.