1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহা গড়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৩৪ জন দেখেছেন

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহা গড়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ
খেলা ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এমন একটি দিন বাংলাদেশের জন্য একসময় ছিল স্বপ্নের মতো। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে সেই স্বপ্নই যেন বাস্তবতার রূপ নিয়েছে। বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দারুণ শুরু করেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের পেসাররা।
হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। একাই ৬ উইকেট নেন হাসান। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান।
দিন শেষে তানজিদ হাসান তামিম ৩২ এবং মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের একমাত্র উইকেটটি হারিয়েছেন সাদমান ইসলাম। তিনি করেন ২০ রান।
দিন শেষে বাংলাদেশ এখনো অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে।

তবে প্রথম দিনের পারফরম্যান্স বিবেচনায় ডারউইন টেস্টে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ইনিংসে বাংলাদেশের পেসারদের সামনে খুব একটা স্বস্তিতে ছিলেন না স্বাগতিক ব্যাটাররা। হাসান মাহমুদ একাই তুলে নেন ৬ উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন শিকার করেন দুটি করে উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ।

জ্যাক ওয়েদারল্যান্ড ২৩ এবং ট্রাভিস হেড করেন ২২ রান।
১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সতর্ক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের সুইং সামলে দেখেশুনে খেলতে থাকেন তারা।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বড় বিপদে পড়তে পারতেন তানজিদ তামিম। হ্যাজলউডের বলটি টি-টোয়েন্টির মতো করে ড্রাইভ করতে গিয়ে তুলে দেন তিনি। বাতাসে বেশ কিছুক্ষণ ভেসে থাকা বলটি ধরতে গিয়ে ক্যাচ ফেলে দেন নাথান লায়ন। তখন তামিজের রান ছিল মাত্র ২।

এরপর অবশ্য আর ঝুঁকি নেননি তানজিদ। টেস্ট ক্রিকেটের ধৈর্যের সঙ্গে ব্যাট করতে থাকেন তিনি। অন্য প্রান্তে সাদমানও সতর্কতার সঙ্গে অস্ট্রেলিয়ার বোলারদের সামলাচ্ছিলেন।

৩৬ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মিচেল স্টার্কের সুইং করা বলটি প্যাড বরাবর থাকায় ঠেকাতে চেয়েছিলেন সাদমান। কিন্তু ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে যায় কভার পয়েন্টে। সেখানে নাথান লায়ন ক্যাচটি ধরে নেন।

এরপর তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজন মিলে দিন শেষ করেন ৬০ রানের জুটি গড়ে। অস্ট্রেলিয়ার বোলাররা একাধিকবার চেষ্টা করলেও এই জুটিকে আর ভাঙতে পারেননি।

প্রথম দিন শেষে তানজিদ ৩২ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটি বল ও ব্যাট- দুই বিভাগেই আত্মবিশ্বাস নিয়ে শেষ করেছে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.