1. masudkhan89@yahoo.com : admin :
  2. newsruhullamin1976@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
এই মাত্র :
কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব সৈয়দ তানভীর আহম্মদ শাওন আজ বিশ্ব ফিনটেক তারকা সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় মৃত্যু সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার রংপুরে ৪মার্ডার:সবাইকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত পাওয়া যায়নি জনতার মেয়র হতে চান সিরাজগঞ্জের সাইদুর রহমান বাচ্চু মেহেরপুরে প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে চলার প্রত্যাশা সাইদুর রহমান বাচ্চু’র

  • আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৪৩ জন দেখেছেন

সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে চলার প্রত্যাশা সাইদুর রহমান বাচ্চু

জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ
আজ পহেলা জুলাইসিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলার সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান বাচ্চুর ৫৮তম শুভ জন্মদিন।
ছাত্রজীবন থেকেই দেশপ্রেম, জনসেবা ও আদর্শিক রাজনীতিকে ধারণ করে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি সিরাজগঞ্জের রাজনীতিতে একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে যুক্ত হওয়া সাইদুর রহমান বাচ্চু বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “সবার আগে বাংলাদেশ” প্রত্যয়কে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তার লক্ষ্য একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ সিরাজগঞ্জ গড়ে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া।
রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং জেলার অর্থনৈতিক অগ্রগতিতেও তিনি অবদান রেখে চলেছেন।
জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার ধারাবাহিকতা কামনা করেছেন। একই সঙ্গে তাকে জন্ম দিয়ে দেশ ও সমাজের জন্য একজন জননেতা গড়ে তোলায় তার গর্ভধারিণী মায়ের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
শুভ জন্মদিনে সাইদুর রহমান বাচ্চুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। দেশ, জনগণ এবং সিরাজগঞ্জের উন্নয়নে তার ইতিবাচক অবদান আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশাই সকলের।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৬ নিউজ আপডেট
Site Customized By Rahat IT Ltd.